মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে ৫ কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে ৫ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ৫ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: আনোয়ার গ্যালভানাইজিং, জিকিউ বলপেন, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার এবং ইজেনারেশন।

তথ্যমতে, বৃহস্পতিবার আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০০.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১০.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

জিকিউ বলপেন : বৃহস্পতিবার জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১৪.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৫.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

জিলবাংলা সুগার : বৃহস্পতিবার জিলবাংলা সুগার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৫.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

শ্যামপুর সুগার : বৃহস্পতিবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

ইজেনারেশন : বৃহস্পতিবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments