ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৭.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৮.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৯.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮০৭টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০১ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৬.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১০.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ২৭৮টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ১৭৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৫৩ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬১ শতাংশ বা ৯৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৮৬.৪৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৬৩ শতাংশ বা ৬১.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫২৩.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৫ লাখ ১ হাজার ১২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments