শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন দিয়ে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতন দিয়ে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে  ব্যাপকভাবে লেনদেন ও সূচকের পতন হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে কমছে দৈনিক লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে ৩০.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৪ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৫.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৩.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৯.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ১৯২টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৪৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকা।

গতকাল ১৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৬৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৬৬.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৭১৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.১৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার ৪৮০টি শেয়ার ২ লাখ ৫৮ হাজার ২৫৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫১৯ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৬৬.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১১৭.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২২ লাখ ১৪ হাজার ৫৪০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৯৮৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৪৪৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটক/অমি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments