ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সারাদেশের প্রযুক্তি খাতে পরিষেবায় নতুন উদ্যোগ ঘোষণা করেছে ট্রাবলশুট। মূলত অন-ডিমান্ড আইটি সার্ভিস মার্কেটপ্লেস, যা গ্রাহকের হার্ডওয়্যার সার্ভিস, নেটওয়ার্কিং, সফটওয়্যার, ক্লাউড সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট ছাড়া কয়েকটি পরিষেবা দেবে ট্রাবলশুট। উদ্যোক্তারা ‘ট্রাবলশুট ইজ অন, প্রবলেম ইজ গন’ স্লোগানে সেবার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্যোগ সম্পর্কে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা হামজা বিন হাকিম।
বক্তারা বলেন, এমন প্ল্যাটফর্ম প্রযুক্তিসেবায় বিশেষ পরিবর্তন আনবে। বিশেষ করে ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র উদ্যোক্তারা এখানে তাদের দক্ষতা কাজে লাগিয়ে নতুন সুযোগ তৈরি করতে পারবেন।
ট্রাবলশুট লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল হাকিম বলেন, আমাদের লক্ষ্য প্রযুক্তি পরিষেবা মানুষের কাছে সহজলভ্য করা এবং দেশের তরুণ ও ক্ষুদ্র সব প্রতিষ্ঠানের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করা। অ্যাপ ও ওয়েবসাইটের ডেমো প্রদর্শনে দেখানো হয়, কীভাবে গ্রাহকরা সহজেই প্রয়োজনীয় পরিষেবা খুঁজে বের করতে পারবেন এবং সেগুলো বুকিং দিতে পারবেন।
উদ্যোগটি দেশের প্রযুক্তি খাতের জন্য সময়োপযোগী পদক্ষেপ। উদ্যোক্তার বিশ্বাস, উন্মোচিত প্ল্যাটফর্ম দেশের প্রযুক্তিনির্ভর পরিষেবার মানোন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments