রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপরীমণির সঙ্গী এবার সোহম
spot_img
spot_img

পরীমণির সঙ্গী এবার সোহম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শুরু হবে। পরীমণি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। এবার পুরোপুরি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে পরী বলেন, “ফেলু বকশি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।

পরীমণি বলেন, ‘কলকাতার সিনেমার কাজের প্রতি আগে থেকেই আমার অনেক আগ্রহ বলতে পারেন লোভও ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।

পরীমণি জানান, আগামী সপ্তাহে কলকাতা যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments