বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরপাকিস্তানি স্টাইলে চিকেন স্যুপ: রেসিপি
spot_img
spot_img

পাকিস্তানি স্টাইলে চিকেন স্যুপ: রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজকাল ফেসবুক খুললে যে জিনিস টার রেসিপি বারবার চোখ পড়ছে তা হলো চিকেন স্যুপ। আর তা যদি হয় পাকিস্তানি স্টাইলে তাহলে কেমন হয়? চলুন জেনে আসি পাকিস্তানের ভাইরাল চিকেন স্যুপ রেসিপি।

এর জন্য প্যানে ৩ কাপ পানি, চিকেন ব্রেস্ট পিস (১পার্ট), দারুচিনি ছোট ২ টা, এলাচি ২ টা, ২ টা লং, ১/২ চা চামচ গোলমরিচ, ১ টা তেজপাতা, ২ টা ছোট পিঁয়াজ (৪ ভাগ করে), ১/২ চা চামচ লবণ দিয়ে চুলা জ্বালিয়ে চিকেন সেদ্ধ করে নিতে হবে।

এ পর্যায়ে চিকেন সেদ্ধ হলে পানি থেকে উঠিয়ে ঠান্ডা হবার জন্য রাখুন। ঠান্ডা হলে ঝুরি করে নিন এবং চিকেন সেদ্ধ হওয়া পানি ছেকে রাখুন। প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে ১ চা চামচ কুচি করা আদা দিয়ে কিছুটা বাদামী করে ভেজে নিন। এরপর ঝুরি করা চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। ভাজা হলে চিকেন সেদ্ধ হওয়া পানি আর সাথে আরও ১.৫ কাপ পানি দিন।

এরপর স্বাদমতো লবণ, ১ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হট সস, সয়াসস, ফ্রেশ লেবুর পাতা ৩/৪ টা দিয়ে জ্বাল করুন। ১/২ কাপ পানিতে ১.৫ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে স্যুপে দিয়ে অনবরত নাড়তে থাকুন ১-২ টা বলক আসা পর্যন্ত। এদিকে ১ টা ডিম ভালো করে ফেটে নিয়ে স্যুপে দিন অর্ধেক পরিমাণ। কিছুক্ষণ জ্বাল হবার পর কিছুটা ভারী হলে নামিয়ে নিন।

পরিবেশন পদ্ধতি: বাটিতে স্যুপ দিয়ে সেদ্ধ ডিম পাতলা স্লাইস করে কেটে স্যুপের উপরে দিয়ে দিন। এরপর টমেটো সস দিয়ে, ভিনেগারে ভেজানো কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments