বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
spot_img
spot_img

পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পর এশিয়ান কাপ ক্রিকেটের সেমিফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা কাটেনি। পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান কাপে বাংলাদেশের সোনার স্বপ্ন শেষ হয়েছে।

নাগোয়ায় টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ছাড়া ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি কেউই। হৃদয় ২৫ বলে চার ছক্কায় ৪৫ রান করেন। সাইফ হাসান করেন ১৯ এবং শেখ মেহেদী হাসান করেন ১১ রান।

১১১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে পাকিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। মেহেদী হাসান ও নাসুম আহমেদ দ্রুত দুটি উইকেট তুলে নেন। পরে সাইম আইয়ুব ও উসমান খানকে ফিরিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনাও তৈরি করে বাংলাদেশ।

তবে আব্দুল সামাদ ও হাসান নাওয়াজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের করা দশম ওভারে ছক্কা ও টানা চার বাউন্ডারি হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। আব্দুল সামাদ ৩০ ও হাসান নাওয়াজ ২৭ রানে অপরাজিত থাকেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments