বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তানের ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় ৩ জন
spot_img
spot_img

পাকিস্তানের ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় ৩ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে এখন কী চলছে? হঠাৎ করেই দেশটির ক্রিকেটে শুরু হয়েছে অবসরের মিছিল। এতে সর্বশেষ যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান। এতে গত ৪৮ ঘন্টায় পাকিস্তানের তিন ক্রিকেটার বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তাদের দুইজন আবার দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন।

শুরুটা হয়েছিল ইমাদ ওয়াসিমকে দিয়ে। জাতীয় দলে আর ফিরতে পারবেন না বুঝতে পেরে গত শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয় দফা অবসরের সিদ্ধান্ত জানান ওয়াসিম। এর কয়েক ঘণ্টা পর, গতকাল শনিবার সকালে একই পথ অনুসরণ করেন মোহাম্মদ আমির। ৩২ বছর বয়সী পাকিস্তানি পেসারও দ্বিতীয় বারের মতো অবসরের কথা জানিয়ে দেন।

এরপর ইমাদ ও আমিরের পথে হাঁটেন মোহাম্মদ ইরফান। শনিবার রাতেই পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার ইরফান অবশ্য এবারই প্রথম অবসরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পাক পেসার লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ভালোবাসা, উল্লাস ও অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। আমি খেলাটিকে (ক্রিকেট) সমর্থন ও উদযাপন করতে থাকবো যা আমাকে সবকিছু দিয়েছে।

ইরফানের অবসরের ঘোষণায় পাকিস্তান দলে অবশ্য কোনো প্রভাব ফেলবে না। কারণ, জাতীয় দলের জার্সিতে ইরফান খেলেছেন ৫ বছর আগে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। পাকিস্তানের লিস্ট এ প্রতিযোগিতা প্রেসিডেন্ট কাপে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে খেলতেন ৪২ বছর বয়সী ইরফান।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। শিকার করেছেন ১০৯ উইকেট। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন ইরফান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments