ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের সিরহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক।

রোববার ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথে সিরহারি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। খবর জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের শাহজাদপুর ও নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে জরুরি বিভাগ।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments