ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান টেস্ট দলের অন্তর্বর্তী প্রধান কোচ হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে পাকিস্তানের বোলিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দায়িত্ব পালন করবেন সাবেক এই পাক অলরাউন্ডার।
আজহার মাহমুদকে টেস্টে দলের কোচের দায়িত্ব দিয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘বর্ষিয়ান ক্রিকেট চিন্তক আজহার মাহমুদ বিপুল অভিজ্ঞতা নিয়ে এই ভূমিকায় কাজ করবেন। তিনি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। দলের কৌশল নির্ধারণে তার বড় ভূমিকা ছিলো। খেলাটা নিয়ে তার গভীর জ্ঞান, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার পাশাপাশি ইংলিশ কাউন্টির সাফল্য তাকে ব্যতিক্রমী করে তুলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কাউন্টিতে দুইটি চ্যাম্পিয়নশিপ টাইটেল জয় তার লাল বলের অর্জনকে তুলে ধরে। পিসিবিব আত্মবিশ্বাসী আজহার তার দিক নির্দেশনা দিয়ে দলের শক্তি, শৃঙ্খলা ও পারফরম্যান্স ফিরিয়ে আনবেন।
আজহারের প্রথম অ্যাসাইনমেন্ট হবে চলতি বছরের শেষ দিকে। এ সময় পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments