ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে লম্বা সময় বিশ্রামের পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ক্রিকেটারের স্ট্রেংথ পরীক্ষা নিয়েছে বিসিবি।

স্ট্রেন্থ পরীক্ষা নিয়ে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, বিশ্বকাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আজকে তার ফলোআপ টেস্টিং ছিল। ফলোআপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেন্থ টেস্ট ছিল। রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারিনি। স্ট্রেন্থ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল, তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।
বৃষ্টির কারণে রানিং টেস্ট করা সম্ভব না হলেও পরে হবে জানিয়ে ফিজিও আরও বলেন, আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেক প্লেয়ার ‘এ’ টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্ল্যান করা হবে।
এছাড়া, তাসকিনের চোটের বর্তমান অবস্থা নিয়েও এদিন কথা বলেছেন বিসিবির ফিজিও। তিনি বলেন, ওর কাঁধের আগে যে ড্যামেজটা ছিল সেটা একই পর্যায়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments