শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাঞ্জাবকে উড়িয়ে আইপিএলের ফাইনালে কোহলির বেঙ্গালুরু
spot_img
spot_img

পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলের ফাইনালে কোহলির বেঙ্গালুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইপিএলের চলতি আসরের প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ১০ ওভারের মধ্যে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

ফাইনালের লড়াইয়ে শুরুতে ব্যাট করে পাঞ্জাব ১৪.১ ওভারে ১০১ রানে অলআউট হয়। দলটিকে ধসিয়ে দেন জস হ্যালজউড ও সুয়াস শর্মা। তারা যথাক্রমে ২১ ও ১৭ রান দিয়ে ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে বেঙ্গালুরু ৩০ রানে কোহলি ও ৮৪ রানে মায়াঙ্ক আগারওয়ালকে হারায়। শুরু থেকে ফিল সল্ট দাপুটে ব্যাটিং করে ম্যাচ জেতান। তিনি ২৭ বলে ৫৬ রান করেন। তিনটি ছক্কা ও ছয়টি চার মারেন।

হারলেও পাঞ্জা ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। এলিমিনেটরে মুম্বাই ও গুজরাট মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে পাঞ্জাব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments