ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতকাল চলে এসেছে। বাতাসে শীতল আমেজ। জাঁকিয়ে ঠান্ডা পড়লো বলে। শীতকালে জনপ্রিয় হয়ে ওঠে পানিফল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক উপকার আছে এতে। ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি১২, ভিটামিন সি সমৃদ্ধ এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক উপকার করে।
এই ফলের নাম দিয়েই বোঝা যাচ্ছে ফলে জলের পরিমাণ ঠিক কতটা। জলের ঘাটতি মেটাতে পানিফলের জুড়ি মেলা ভার।
শীতকালে বেশি বাইরের খাবার খাওয়ার কারণে হজমের সমস্যা লেগেই থাকে। হজমসংক্রান্ত যে কোনও সমস্যার চটজলদি সমাধান লুকিয়ে রয়েছে পানিফলে। শরীরে জলের ঘাটতি তৈরি হলে হজমের সমস্যা দেখা দিতে পারে। পানিফল জলের ঘাটতি পূরণ করে শরীর সুস্থ রাখতে সহায়তা করা। হজমের সমস্যা থেকে দূরে থাকতে রোজ খেতে পারেন পানিফল।
সারারাত বিছানায় এপাশ-ওপাশ করেও ঘুম আসতে চায় না। অনিদ্রা নিয়ে ভুগছেন অনেকেই। নানা ভাবে চেষ্টা করেও অনিদ্রার সমস্যা কিছুতেই যেতে চায় না। অনেকেই হয়তো জানেন না পানিফল খেলে সহজেই ঘুম আসতে পারে। তাই এই শীতের রাত জেগে না কাটাতে চাইলে পানিফল খেতে পারেন। মিলবে উপকার।
লিভার হল শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। লিভার ভাল থাকলে শরীরের সব ক্রিয়াকলাপ স্বাভাবিক থাকবে। মরসুমি যে ফলগুলি লিভার ভাল রাখতে সহায়তা করে তার মধ্যে পানিফল অন্যতম। এই ফলে থাকা জল লিভারে কোনও সংক্রমণ হতে দেয় না।
পানিফলে থাকা স্বাস্থ্যকর কিছু উপাদান শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দিতে সাহায্য করে। ফলে মেদ জমার কোনও সুযোগ থাকে না। ওজনও থাকে হাতের মুঠোয়।
পানিফল রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। এই ফলে থাকা পটাশিয়াম রক্তচাপের মাত্রা বাড়তে দেয় না। সব সময়ে বিপদসীমার বাইরে রাখারই চেষ্টা করে। তাই উচ্চ রক্তচাপ থাকলে নির্ভয়ে খেতে পারেন এই ফল। মিলবে দারুণ উপকার।
এছাড়া, এই ফলে থাকা জল হজমের গোলমাল হতে দেয় না। পরিপাকক্রিয়া উন্নত করে। হজম ঠিক ঠাক হলে মোটা হয়ে যাওয়ার কোন ভয়ও নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
































Recent Comments