মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পানির গল্প নিয়ে ‘বই’ উন্মোচন
spot_img
spot_img

পানির গল্প নিয়ে ‘বই’ উন্মোচন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশি ও ডাচ তরুণ ফটোগ্রাফারদের পুরস্কারপ্রাপ্ত ছবি সম্মিলিত একটি স্মারক বই প্রকাশ করা হয়েছে। ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে প্রকাশিত বইটি যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।

পানি ইস্যূতে বাংলাদেশ-নেদারল্যান্ড সম্পর্ককে আরো জোড়াল করতে বৃহস্পতিবার ৩০ জুন নেদারল্যান্ডের ডেলফে বইটি প্রকাশ করা হয়। ডাচ পানি বিষয়ক দূত হেঙ্ক ওভিঙ্ক এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বইটির মোড়ক উন্মোচন করেন।

‘পানি বিষয়ক ছবি প্রতিযোগিতা’র মাধ্যমে প্রকাশিত বইটিতে সহযোগিতা করেছে শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান, ডেল্টারেস এবং নেদারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। বইটি প্রকাশ করতে সময় লেগেছে ১৬ মাসের। গত বছর উন্মুক্ত ফটো প্রতিযোগিতায় ১৬শ ছবি জমা পড়ে । এর মধ্যে জুরি ১০টি ছবি পুরস্কারের জন্য নির্বাচন করে।
হেঙ্ক ওভিঙ্ক প্রতিটি ব-দ্বীপে পানি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি জনগণ-কেন্দ্রিক রূপান্তরে গুরুত্ব আরোপ করেন এবং আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত রাখতে ডাচ সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে আইএইচই, ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি, রয়্যাল হাসকনিং-সহ ডাচ পানি সেক্টরের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments