মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বন্যায় ৯৫ জনের মৃত্যু
spot_img
spot_img

বন্যায় ৯৫ জনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুক্রবার ১ জুলাই বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারাদেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

জানা যায়, ১৭ মে থেকে ১ জুলাই শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়।এছাড়া বন্যার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬২৯ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি।

বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ১ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে পাঁচজন করে। নেত্রকোনায় ১১ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে নয়জনের। ময়মনসিংহে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে সাতজন, কুড়িগ্রাম চারজন ও লালমনিরহাটে একজন মারা গেছেন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছেন একজন।

উল্লেখ্য, ১৭ মে থেকে ১ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে ৩৩, সিলেট বিভাগে ৫৬ ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments