বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাপানি বেশি খেলেই কি কিডনি ভালো থাকে
spot_img
spot_img

পানি বেশি খেলেই কি কিডনি ভালো থাকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমাদের অনেকের ধারণা পানি বেশি পান করলেই কিডনি সুস্থ থাকে। তাই খালি পেটে অনেকটা পানি খেয়ে ফেলার মতো ক্ষতিকর অভ্যাসকেও স্বাস্থ্যকর বলে বিবেচনা করেন কেউ কেউ। তবে বাস্তবতা হলো খালি পেটে পানি খেলে তা দ্রুত রক্তে শোষিত হয়।যার ফলে রক্তের সোডিয়ামের ঘনত্ব কমে যেতে পারে। এভাবে খালি পেটে অতিরিক্ত পানি খেলে রোগীর বমি বা খিঁচুনিসহ মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

তাই সকলের উচিত এভাবে একসাথে বেশি পানি না খেয়ে সারা দিনে বিরতি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি খাওয়া। কায়িক পরিশ্রম কম হলে রোজ দুই থেকে আড়াই লিটার পানি পান করাই যথেষ্ট। তবে মাঠেঘাটে, রাস্তায় বা কলকারখানায় ভারী কাজ করেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি লাগে। ক্রীড়াবিদদের বেলায়ও তাই।

কোনো ব্যক্তির পানি গ্রহণ পর্যাপ্ত হচ্ছে কি না তা বোঝার জন্য প্রস্রাব করার সময়ের রঙের দিকে খেয়াল রাখুন। প্রস্রাবের রং যদি হয় পানির মতো ফ্যাকাশে, তাহলে বুঝতে হবে পানি গ্রহণের পরিমাণ ঠিক আছে। পানি কম খাওয়া হলে প্রস্রাবে গাঢ় বা হলুদ রং দেখা যায়। ২৪ ঘণ্টায় মোটামুটিভাবে দেড় লিটার প্রস্রাব হওয়া যথেষ্ট। তবে যাঁদের প্রায়ই মূত্রতন্ত্রে সংক্রমণ হয় কিংবা মূত্রতন্ত্রে পাথর হওয়ার ইতিহাস রয়েছে, তাঁদের দৈনিক তিন থেকে সাড়ে তিন লিটার পানি খেতে পরামর্শ দেওয়া হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments