বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে যুক্তরাষ্ট্র হামলা করেছে: ইরান
spot_img
spot_img

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে যুক্তরাষ্ট্র হামলা করেছে: ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

উপ-গভর্নর এহসান জাহানিয়ান বলেন, বুশেহর প্রদেশের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা, চোগাদক শহরের একটি সামরিক ঘাঁটি এবং প্রদেশের দক্ষিণে অবস্থিত একটি মাছ ধরার ঘাট আছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের সময়ও এই কেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলা হয়েছে। অলাভজনক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি-এর তথ্য অনুযায়ী, কেন্দ্রটির কাছাকাছি এলাকায় এ নিয়ে মোট চারবার হামলা চালানো হলো। গত এপ্রিলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা- আইএইএ সতর্ক করে বলেছিল, এখানে যেকোনো হামলা বিপদ তৈরি করছে। তাই হামলা অবশ্যই বন্ধ হওয়া উচিত।

রাশিয়ার সহায়তায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটিতে বর্তমানে একটি সক্রিয় পারমাণবিক চুল্লি আছে, আরও দুটি নির্মাণাধীন। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ পরিস্থিতির সময় এখান থেকে কর্মীদের সরিয়ে নেয় মস্কো।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments