শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপারিশ্রমিক অর্ধেক নিলেন নাগা চৈতন্য
spot_img
spot_img

পারিশ্রমিক অর্ধেক নিলেন নাগা চৈতন্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। বছর জুড়ে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। তবে এখন খুব বেছে বেছে কাজ করেন এই অভিনেতা। এ কারণে কিছুদিন আগে মোটা অঙ্কের পারিশ্রমিকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

দক্ষিণী তারকার অনেকে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন। কিছুটা সময় নিয়ে এবার ওয়েব সিরিজে অভিষেক হলো নাগা চৈতন্যর। গতকাল অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘ধুথা’ শিরোনামের সিরিজটি। কিন্তু এ সিরিজের জন্য অর্ধেক পারিশ্রমিক কম নিয়েছেন এই অভিনেতা।

টলিউড ডটনেট জানিয়েছে, নাগা চৈতন্য এখন প্রতিটি সিনেমার জন্য ১০-১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু ‘ধুথা’ ওয়েব সিরিজের জন্য মাত্র ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।

একটি সূত্র সিয়াসাত ডটকমকে বলেন— ‘‘ধুথা’ ওয়েব সিরিজের জন্য নাগা চৈতন্য ৫-৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।’’

তেলেগু ভাষার ক্রাইম-থ্রিলার ঘরানার ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন বিক্রম কুমার। এতে আরো অভিনয় করেছেন প্রাচী দেশাই, প্রিয়া ভবানি শঙ্কর, ঈশ্বরী রাও, রোহিনী প্রমুখ।

নাগা চৈতন্যর পরবর্তী সিনেমা ‘এনসি২৩’। চান্দু মন্ডেটি নির্মাণ করছেন এটি। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। নিজের চরিত্র বাস্তব সম্মতভাবে রূপায়নের জন্য অন্ধ্রপ্রদেশের কে ম্যাচিলেসাম গ্রামের জেলেপাড়ায় গিয়েও সময় কাটান নাগা চৈতন্য। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সাই পল্লবী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments