ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২১-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে শ্যামপুর সুগারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮.৪৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৬.৩৪ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭২.৩৮ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০৬৭.০৭ টাকা (নেগেটিভ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments