ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১০ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১৮ পয়সা।
এদিকে, তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই‘২০-মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ পয়সা।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির ৩১ মার্চ ২০২১ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments