বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপিছিয়ে থেকেও লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত জয় ইন্টার মায়ামির
spot_img
spot_img

পিছিয়ে থেকেও লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত জয় ইন্টার মায়ামির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দারুণ এক থ্রিলার ম্যাচে পিছিয়ে পড়েও অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) এফসি সিনসিনাতিকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে মায়ামি। যদিও ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল স্বাগতিক সিনসিনাতি।

চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে তিন গোলে সরাসরি অবদান রাখলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। বৃহস্পতিবার টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি হ্যাটট্রিকের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন। ম্যাচের ৮৯তম মিনিটে তার নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জালে ঢুকে পড়ে। প্রথমে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে এমএলএস কর্তৃপক্ষ সেটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করে।

এখন পর্যন্ত চলতি এমএলএস মৌসুমে ১২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১০ এবং অ্যাসিস্ট ৪১১টি।

ম্যাচে বল দখল ও আক্রমণ দুই দিক থেকেই আধিপত্য দেখিয়েছে ইন্টার মায়ামি। দলটি প্রায় ৫৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। ১৭টি শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সিনসিনাতি ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

ম্যাচের ২৪তম মিনিটে গোলের সূচনা করেন মেসি। সিনসিনাতির ডিফেন্ডার ম্যাট মিয়াজগা বক্সের ভেতরে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করলে সুযোগটি কাজে লাগিয়ে এক টোকায় জালে বল পাঠান মায়ামি অধিনায়ক।

৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে পাভেল বুচার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিনসিনাতি। তবে ছয় মিনিট পরই লুইস সুয়ারেজের পাস থেকে কাটব্যাক শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি এবং স্কোরলাইন ২-২ করেন।

৬৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী শটে গোল করে আবারও সিনসিনাতিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এভান্ডার। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইন্টার মায়ামি।

প্রথমে মাতেও সিলভেত্তির গোলে সমতায় ফেরে সফরকারীরা। এরপর সেট-পিস থেকে তৈরি হওয়া সুযোগে সিনসিনাতির আন্দ্রেই চিরিলা ও গোলরক্ষক রোমান সেলেন্তানোর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ফাঁকা জালে বল পাঠান জার্মান বারতেরামে।

ম্যাচের শেষদিকে মেসির শট পোস্টে লেগে সেলেন্তানোর গায়ে লেগে জালে ঢুকলে প্রথমে সেটিকে তার হ্যাটট্রিক গোল ধরা হয়েছিল। তবে পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে সংশোধন করা হয়। গোলটি মেসির নামে থাকলে সেটি সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক হতো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments