ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৪ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির তিন প্রান্তিকেই লোকসান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ২ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৯৬ পয়সা লোকসান ছিল।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৯২ পয়সা লোকসান ছিল।
এছাড়া তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৯ টাকা ৬৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল মাইনাস ১৪৫ টাকা ৬০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments