শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ১৬ কারখানা বন্ধে সম্পৃক্ততা নেই বেক্সিমকো লিমিটেডের: ডিএসই
spot_img
spot_img

১৬ কারখানা বন্ধে সম্পৃক্ততা নেই বেক্সিমকো লিমিটেডের: ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা লে-অফ (বন্ধ) ঘোষণা করা হয়নি। সম্প্রতি বেক্সিমকো গ্রুপের ১৬টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে, সেগুলোর সঙ্গে বেক্সিমকো লিমিটেডের কোনো সম্পর্ক নেই বলে কোম্পানিটি একটি চিঠির জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ১৭ ডিসেম্বর গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়। এদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও কারখানার নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণখেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ জন্য বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ও গার্মেন্টসের ১৬টি প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্ধ থাকবে।

এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে ডিএসইর পক্ষ থেকে বেক্সিমকো লিমিটেডের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হলে জবাবে বেক্সিমকো লিমিটেড জানায়, আলোচিত কারখানাগুলো তাদের সঙ্গে সম্পর্কিত নয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments