শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পীরগঞ্জের উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে
spot_img
spot_img

পীরগঞ্জের উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো। পীরগঞ্জের সর্বত্র উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ টুকুরিয়া ইউনিয়ন শাখা এই উঠান বৈঠকের আয়োজন করে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন।

তিনি বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করবো। এখন আমাদের কাজ করার সময়। প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করা হবে।

এ সময় রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments