বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিপতিদের নিরবতায় থমকে আছে পুঁজিবাজার
spot_img
spot_img

পুঁজিপতিদের নিরবতায় থমকে আছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৮ অক্টোবর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৮.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮.৫১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৯.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ১৬টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৭৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয় ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬৩৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৪.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৫১ লাখ ২৪ হাজার ২৪১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments