বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুঁজিবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হবে
spot_img
spot_img

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুঁজিবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হবে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ধারাবাহিক পতনের ফলে প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। এই অবস্থায় যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহরূপ নিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্চেন্ট ব্যাংকাররা।

সোমবার (১২ মে) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করেন তারা। বিএমবিএ’র সেক্রেটারী জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম (এফসিএমএ) সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুন। এতে বিএমবিএ’র সহ-সভাপতি, মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের প্রতি পুঁজিবাজারকে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

আজকের এই সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি, আনরিয়ালাইজড লস এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন যে, চলমান বাজার পরিস্থিতিতে নেগেটিভ ইক্যুইটি একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যা মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা গত ২৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে উল্লেখিত নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা ও কর্ম পরিকল্পনার উপর আলোচনা করেন এবং মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি আগামী ৫ বছরের মধ্যে পর্যায় ক্রমে সমন্বয় করতে সময় বৃদ্ধির জন্য বিএসইসির কাছে আবেদন করার বিষয়ে সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে উপনিত হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments