শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওপুঁজিবাজারে আসতে চায় কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক
spot_img
spot_img

পুঁজিবাজারে আসতে চায় কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে স্মলক্যাপ প্লাটফর্মে (এসএমই বোর্ড) তালিকাভুক্ত হতে চায় কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কেএমপিআই)। এজন্য ইস্যু ম্যানেজার হিসেবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে চুক্তি করেছে কোম্পানিটি।

গত বৃহস্পতিবার (২৭ মে) বিএমএসএল ইনভেস্টমেন্ট-এর মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএল ইনভেস্টমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ মতিন, কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান পাশা, পরিচালক মাসুম শাহরিয়ার ও কোম্পানির উপদেষ্টা নূরুল হক।

এ প্রসঙ্গে রিয়াদ মতিন বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্মলক্যাপ প্লাটফর্ম চালু করেছে। এটি একটি ভাল উদ্যোগ। বিএসইসির এ উদ্যোগকে সফল করতে এসএমই উদ্যোক্তাদের নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যে প্রথম অনুমোদন পাওয়া কোম্পানি ব্যপক সাড়া পেয়েছে। তাই আমরা এসএমই বোর্ডকে গতিশীল করতে বিএসইসির সহায়ক হিসেবে কাজ করছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments