শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওপুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে আসছে স্টার এডহেসিভ
spot_img
spot_img

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে আসছে স্টার এডহেসিভ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার এডহেসিভ পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

এরই ধারাবাহিকতায় কোম্পানিটি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

কোম্পানিটি আমদানি বিকল্প পণ্য হিসেবে চামড়া ও আসবাবপত্র শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ সহায়তার জন্য বিভিন্ন ধরনের আঠালো এবং বার্ণিশ উৎপাদন করে থাকে।

কোম্পানিটি ফেসভ্যালু ১০ টাকায় ৫০ লাখ শেয়ার ইস্যু করতে চায়। কিউআইও থেকে উত্তোলনকৃত অর্থ দিয়ে কোম্পানিটির কারখানা সংস্কার, মূলধনের সরবরাহ এবং ঋণ পরিশোধ করবে।

অন্যদিকে গত বছরের ৮৮.২১ লক্ষ টাকার তুলনায় ২০২১ সালে কোম্পানিটির নিট আয় ছিলো ২.৬ কোটি টাকা।

২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিলো ৬.০৫ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিলো ২.৭৬ টাকা।

কিউআইও প্লাটফর্মে কোম্পানিটির শেয়ার ইস্যু করার জন্য ইস্যু ব্যবস্থাপকরে দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments