ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধিতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। আজ বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ তারিখ পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন এবং সাবেক প্রেসিডেন্ট মো. ছাইদুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলম আলোচ্য বৈঠকে এ আশ্বাস দেন।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের দরূন দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগির পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক ও ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৈঠকে খুরশীদ আলম বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএ’র সদস্যদের যথাযথ কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে অবহিত করেন। পুঁজিবাজারের এরুপ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান। খুরশীদ আলম প্রতিনিধিদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগির নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভূক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments