রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে তিন বছরের রেকর্ড: তাল মেলাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারে তিন বছরের রেকর্ড: তাল মেলাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি সূচক ৬ হাজার অতিক্রম করেছিল। এরপর তিন বছর ৪ মাস পর ফের ৬ হাজার সূচকের চিত্র দেখল বিনিয়োগকারীরা। শুধু সূচকই নয় দৈনিক লেনদেন দুই হাজার কোটি টাকার ধারাবাহিকতা দেখে মার্কেট নিয়ে নতুন ভাবনা তৈরি হচ্ছে। পুঁজিবাজারের গতির সঙ্গে বিনিয়োগকারীরা লেনদেনের গতি বাড়িয়ে তাল মিলিয়ে চলছেন।

জানা যায়, আজ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫.৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। সারাদিনে ডিএসইতে ৭৯ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৮৭৮টি শেয়ার ২ লাখ ৯৭ হাজার ৯৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ২৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭২ শতাংশ বা ১০১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৯৮৫.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৫.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৮৯.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৩টির, কমে ১৪৩টির এবং অপরিবর্তিত রয় ৫৮টির। সারাদিনে ডিএসইতে ৮৯ কোটি ৭ লাখ ১৮ হাজার ৮১টি শেয়ার ৩ লাখ ১৩ হাজার ৭৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৯ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৭৯.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৯ কোটি ২ লাখ ১৫ হাজার ৭১১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ১০২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৬০৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments