
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৩ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১০.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৯ শতাংশ বা ৫৮.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১২.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৯.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৭.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ৩১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৩৫৮ টি শেয়ার ৯৮ হাজার ৪২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৩১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৭১.১০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২৯.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০২ টির, কমেছে ২৩৫ টির এবং অপরিবর্তিত রয় ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ১৩০ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৭৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৯ শতাংশ বা ১৫৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৪০৩.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ১ লাখ ২২ হাজার ৮৪০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments