সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজার গতিশীল হওয়ার ইঙ্গিত
spot_img
spot_img

পুঁজিবাজার গতিশীল হওয়ার ইঙ্গিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: উত্থান-পতনের ধারাবাহিকতায় চলছে পুঁজিবাজার। ধীরে ধীরে গতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার। সূচক ও লেনদেনও রয়েছে ইতিবাচক প্রভাব। 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫.৬৪ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৪ হাজার ৮৫.৭৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৮.৩২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭২.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫২ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করে ৪ হাজার ৭০.১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৪৪.০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৬৪.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩টির, কমে ১৭টির এবং অপরিবর্তিত থাকে ২০৩টির। আর দিন শেষে লেনদেন হয় ২৪০ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৪৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬২১.৯১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪০ শতাংশ বা ২৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৪.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৫৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ২৯ লাখ ২৬ হাজার ১১২ টাকা। গতকালকের তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ৪১ লাখ ৮৩ হাজার ৫৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments