সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফ্লোর প্রাইস বজায় রাখতে বৃষ্টিতেই বিনিয়োগকারীদের প্রতিবাদ
spot_img
spot_img

ফ্লোর প্রাইস বজায় রাখতে বৃষ্টিতেই বিনিয়োগকারীদের প্রতিবাদ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের পতন ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী শেয়ারে ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু এই ফ্লোর প্রাইস থাকা না থাকা নিয়ে শুরু হয় বিরোধ। ফ্লোর প্রাইস উঠিয়ে দিলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বিনিয়োগকারীরা। তাই ফ্লোর প্রাইসের বিরোধীতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার ২১ জুলাই দুপুর ১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পুঁজিবাজারে ফ্লোর প্রাইস বহাল থাকবে দাবি নিয়ে প্রতিবাদ সভা করেন ঐক্য পরিষদের নেতারা।

বিক্ষোভে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজানুর রশিদ চৌধুরী বলেন, বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই। চেয়ারম্যান বলেছেন ফ্লোর প্রাইস নিয়ে কোন কথা নেই। এ ফ্লোর প্রাইস প্রধানমন্ত্রীর দেওয়া। বিনিয়োগকারীদের স্বার্থ  সংরক্ষণের জন্য ফ্লোর প্রাইস আছে এবং থাকবে। এ নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ নেই। মাননীয় চেয়ারম্যানকে আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি যে সমস্ত ষড়যন্ত্রকারী ফ্লোর প্রাইস উঠানো নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদ সভায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, মাননীয় বিএসইসির চেয়ারম্যানকে আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে ওনি যেভাবে ফ্লোর প্রাইসের পক্ষে বক্তব্য দিয়েছেন তাতে সকল বিনিয়োগকারীরা খুঁশি হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছে। আমরা আশা করি বর্তমান চেয়ারম্যান থাকলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট থাকবে না, এ বাজার ঘুরে দাড়াবে, বাজার আরো গতিশীল হবে। যারা ফ্লোর প্রাইস নিয়ে উঠে পড়ে লেগেছেন তাদেরকে বলতে চাই, ষড়যন্ত্র করে কোন লাভ নাই। মাননীয় প্রধানমন্ত্রী দেয়া ফ্লোর প্রাইস আছে, থাকবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম/এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments