শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজার তদারকিতে সরকারের কমিটি পুন:গঠন
spot_img
spot_img

পুঁজিবাজার তদারকিতে সরকারের কমিটি পুন:গঠন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের কার্যক্রম তদারকি করার জন্য সরকারের পক্ষ থেকে কমিটি পুন:গঠন করা হয়েছে। এখন থেকে এই তদারকি কমিটি সমন্বয়ক অতিরিক্ত সচিব মাকসুরা নূর এনডিসির পরিবর্তে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুণ পাশা। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসইসি ও বিআইসিএম শাখার সহকারী সচিব মো: মহিন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি, আইসিবিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, “পুঁজিবাজারের কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিট” এর কার্য পরিধি অপরিবর্তিত রেখে পুন:গঠিত তদারকি কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুণ পাশা। এছাড়া সদস্য সচিব ড. নাহিদ হোসেন এর পদ মর্যাদা উপ সচিব এর পরিবর্তে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ৫ সদস্যের গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক। কমিটির সদস্যরা পুঁজিবাজারের বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও তদারকি করবে বলে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments