ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ার কেনার ঘোষনা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক উম্মে খাদিজা মেঘনা।

তথ্যমতে, উম্মে খাদিজা মেঘনা ১ লাখ শেয়ার কিনবে। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, মেঘনা লাইফের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৪.৭৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩.৭৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৪৮ শতাংশ শেয়ার আছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments