বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজার নিয়ে নেতিবাচক মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজার নিয়ে নেতিবাচক মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ে কিছু ব্যক্তি ও মিডিয়ার নেতিবাচক মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ ০৩ আগস্ট  সকাল ১০ টায়  বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক জরুরী সভায় এ প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পুঁজিবাজার। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর বিভিন্ন উদ্যোগ গ্রহন ও সকল অংশীজনের সহযোগিতায় দীর্ঘ সময়ের মন্দাভাব কাটিয়ে পুঁজিবাজারে বর্তমানে সুবাতাস বইতে শুরু করেছে। দেশী ও বিদেশী বিনিয়োগ পুঁজিবাজারে বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি ফিরে পেতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নের জন্য ৬টি দিক-নির্দেশনা দিয়েছেন। পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক ইতোপূর্বে বিদেশে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে আমেরিকার ৪টি শহরে রোড শো চলছে। বাংলাদেশের পুঁজিবাজারে উপযুক্ত পরিবেশ থাকার কথা উল্লেখ করে রোড শো’তে বিদেশী বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন বিএসইসি-এর চেয়ারম্যান শিবলী রোবায়েতুল ইসলাম। ঠিক এমনি সময়ে পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর- প্রথম আলো পত্রিকা, নিউজ২৪, আরটিভিসহ কিছু মিডিয়াতে পুঁজিবাজার নিয়ে নেতিবাচক, বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। যেটা পুঁজিবাজারের উন্নয়ন ও গতিশীলতার অন্তরায়। বর্তমান বাজারকে তিনি অতি মূল্যায়িত বলে মন্তব্য করেছেন। অথচ আমাদের পুঁজিবাজারের এভারেজ পিই-১৫.০৫। ব্যাংক খাতের পিই-৭.০০। যেখানে প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে এভারেজ পিই-৩০ এর উপরে এবং থাইল্যান্ডে পিই-২৭ এর বেশি। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে কোন ভাবেই অতি মূল্যায়িত নয়। আমরা লক্ষ্য করছি যে, যখনই পুঁজিবাজার একটু গতিশীলতা পায় তখনি তথাকথিত বুদ্ধিজিবীরা বাজারের গতি রোধ করে স্বার্থাম্বেষী মহলের স্বার্থ রক্ষা করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত বক্তব্য/আলোচনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

উক্ত সভায় সংগঠনের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক, সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, মোহাম্মদ ইসতিয়াক, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন শামীম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সবুজ, কার্যকরী সদস্য মোঃ ওমর শরীফ, ডাঃ মোঃ মহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments