মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবঙ্গজের অদাবীকৃত ডিভিডেন্ড নেয়ার আহ্বান
spot_img
spot_img

বঙ্গজের অদাবীকৃত ডিভিডেন্ড নেয়ার আহ্বান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের অদাবীকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড এবং অগ্রহণকৃত আইপিও সাবস্ক্রিপশন টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বঙ্গজ লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণার তিন বছর পার হলেও যেগুলো অদাবীকৃত ক্যাশ ডিভিডেন্ড এবং অগ্রহণকৃত আইপিও সাবস্ক্রিপশনের টাকা রয়েছে, তা সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের আগামী ২৯ আগস্টের মধ্যে কোম্পানির শেয়ার বিভাগ থেকে জরুরি ভিত্তিতে সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে। উক্ত তারিখের পর অদাবীকৃত ক্যাশ ডিভিডেন্ড এবং অগ্রহণকৃত আইপিও সাবস্ক্রিপশনের টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৬ জুলাই,২০২১ এর নির্দেশনা অনুযায়ী সিএমএসএফ রুলস,২০২১ এর আওতায় “অদাবীকৃত ক্যাশ ডিভিডেন্ডের টাকা” কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ লিমিটেড করপোরেট শাখা, গুলশান এর ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) শিরোনামীয় এসএনডি অ্যাকাউন্ট নং: 0010311521301 এ স্থানান্তর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments