শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপূজায় আসছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’
spot_img
spot_img

পূজায় আসছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। লাইট-ক্যামেরার সামনে ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন অভিনেত্রী হিসেবে। নাম লিখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও। তার প্রথম নির্মিত সিনেমা ‘অসম্ভব’। আগামী ২০ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস।

তিনি আরও জানান, সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে। পূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

সরকারী অনুদানে নির্মিত এ সিমনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ’সহ অনেকেই।

গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments