ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।
এর আগে গত শনিবার আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। খবর এএফপি’র
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments