শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপূজায় রঞ্জন-শুভমিতার ‘মন জড়ায় কথায় কথায়’
spot_img
spot_img

পূজায় রঞ্জন-শুভমিতার ‘মন জড়ায় কথায় কথায়’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের পূজা সামনে রেখে ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা ব্যাণার্জী ও বাংলাদেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রঞ্জন চৌধুরী গেয়েছেন গান ‘মন জড়ায় কথায় কথায়’।

গীতিকবি লিটন অধিকারী রিন্টু’র কথায় এবং রঞ্জন চৌধুরী’র সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রনি। গানটিতে দুই বাংলার মোট ৮ জন জনপ্রিয় গুণী যন্ত্রশিল্পীরা বাজিয়েছেন।

শুভমিতা এবং রঞ্জনের এটি তৃতীয় দ্বৈত গান। গানটি সম্পর্কে রঞ্জন বলেন, গানের সুর এবং বাণী নির্বাচনে অনেক সময় নিয়েছি তাই প্রায় এক বছর লেগে গেল নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে। এর আগে ‘বল তো তুমি’ এবং ‘আকাশ তলে তুমি আমি’ শুভমিতা ব্যানার্জীর সঙ্গে গাওয়া দুটি দ্বৈত গান। গান দুটি প্রকাশের পর এপার বাংলা ও ওপার বাংলার শ্রোতাদের অনেক প্রশংসা পেয়েছি যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তাই এই গান করার সময় আরো বেশি মনোযোগী হয়েছি এবং সময় ও নিয়েছি অনেক বেশি।

রোমান্টিক মেলোডি নির্ভর গানটির মিউজিক কম্পোজিশনে প্রায় ৫ মাস সময় লেগেছে। শুভমিতা বলেন,’অনেক মেলোডিয়াস একটি গান গাইলাম, আমার খুব ভালো লেগেছে।আগের গান দুটির মত এই গানটিও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments