ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও একটি নিজস্ব ফুটবল স্টেডিয়াম গড়ে উঠেনি এখনো। উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার ভেতরে ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম নির্মাণে জমি পেতে যাচ্ছে বাফুফে। ক্রীড়া মন্ত্রণালয় বাফুফে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই জমি দিতে প্রস্তুত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল বুধবার দুপুরে ক্রীড়া মন্ত্রণালয় বাফুফে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সংবাদিকদের জানান পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে গৃহায়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। মিনিট ৩০ শেষের বৈঠকেই হয়েছে প্রাথমিক সিদ্ধান্ত। বাফুফে সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর আলোচনার প্রেক্ষিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য পরিষ্কার। জমি পাওয়া গেলেই নেওয়া হবে স্টেডিয়াম নির্মাণের সকল ব্যবস্থা।
মন্ত্রীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই পূর্বাঞ্চলে শিগগিরই জমি নির্ধারণ করা হবে। নির্মাণ করা হবে ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments