বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপ্যারামাউন্ট টেক্সটাইলের স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী নিয়োগ
spot_img
spot_img

প্যারামাউন্ট টেক্সটাইলের স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী নিয়োগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি তাদের জমি, ভবনসহ স্থায়ী সম্পদের বর্তমান বাজারমূল্য নির্ধারণে পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য একটি স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ তারিখের ভিত্তিতে কোম্পানির সম্পত্তি, স্থাপনা ও সরঞ্জাম পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় জমি ও ভবনসহ কোম্পানির স্থায়ী সম্পদের বর্তমান ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা হবে। সম্পদ পুনর্মূল্যায়নের কাজটি করতে এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী হিসেবে নিয়োগ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড, বাংলাদেশ হিসাব মান, বাংলাদেশ আর্থিক প্রতিবেদন মান এবং প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানটি এ মূল্যায়ন করবে।

পুনর্মূল্যায়নের পর কোম্পানির সম্পদের হিসাবি মূল্য পরিবর্তিত হতে পারে। বিশেষ করে মূল্যায়নে সম্পদের বর্তমান ন্যায্য মূল্য আগের হিসাবি মূল্যের চেয়ে বেশি নির্ধারিত হলে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত তৈরি হতে পারে। এর ফলে কোম্পানির নিট সম্পদ মূল্যে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। তবে পুনর্মূল্যায়নের ফলে ঠিক কত টাকার উদ্বৃত্ত তৈরি হবে কিংবা নিট সম্পদ মূল্যে কতটা পরিবর্তন আসবে, তা এখনো জানা যায়নি।

কোম্পানি জানিয়েছে, স্বতন্ত্র মূল্যায়নকারীর প্রতিবেদন পাওয়ার পর পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত এবং নিট সম্পদ মূল্যের ওপর এর প্রভাব প্রকাশ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments