সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্যারিসে আসছে আল হিলালের প্রতিনিধি দল
spot_img
spot_img

প্যারিসে আসছে আল হিলালের প্রতিনিধি দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর চোখ কপালে তোলা প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ওই প্রস্তাব পিএসজি গ্রহণও করেছে। এমবাপ্পেকে মাত্র এক বছরের জন্য চুক্তি করতে চায় সৌদির ক্লাবটি। ওই এক বছর শেষে ইচ্ছে করলে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন তিনি। এমন কথা বলেছে আল হিলাল।

ওই এক বছরের জন্য এমবাপ্পেকে ২০০ মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে আরব দেশের ক্লাবটি। বাণিজ্যিক চুক্তি করিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছে। যে চুক্তি থেকে ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত আয় হতে পারে এমবাপ্পের।

কিন্তু ফ্রান্স স্ট্রাইকার এমবাপ্পে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। তারপরও এমবাপ্পে ও তার এজেন্টের সঙ্গে আলোচনা করতে চলতি সপ্তাহে প্যারিসে আসছে আল হিলালের প্রতিনিধি দল। তারা চুক্তির শর্ত ও বিষয়গুলো বুঝিয়ে বলতে চান পিএসজি স্ট্রাইকারকে।

পিএসজি অবশ্য এমবাপ্পেকে কড়া বার্তা দিয়েছে। চুক্তি নবায়ন না করলে যারা সেরা প্রস্তাব দেবে সেখানেই তাকে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। সৌদি ক্লাবের চেয়ে বেশি দামের প্রস্তাব দেবে না কোন ক্লাব।

পাল্টা দিয়েছেন এমবাপ্পেও। তিনি বলে দিয়েছেন, প্রয়োজনে আগামী মৌসুম পিএসজির বেঞ্চে বসে থাকবেন তাও আল হিলালের সঙ্গে চুক্তি করবেন না।

এমবাপ্পে যদি আল হিলালে এক বছরের চুক্তি করে তাহলে ২০২৪ মৌসুম শেষে ফ্রিতে রিয়াল মাদ্রিদ তাকে পেতে পারে। ১৫০-২০০ মিলিয়ন ইউরো খরচ না করে ওই চুক্তির শর্তে রিয়ালের রাজি হয়ে যাওয়াই তাই স্বাভাবিক। কিন্তু স্প্যানিশ ক্লাবটি কোন ঝুঁকি চায় না। আগস্টে মৌসুম শুরু হওয়ার আগেই এমবাপ্পেকে দলে নিতে চায় তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments