রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রকাশ্যে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার, ফিরছেন টম হল্যান্ড
spot_img
spot_img

প্রকাশ্যে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার, ফিরছেন টম হল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ‘স্পাইডার-ম্যান’ হিসেবে পর্দায় ফিরছেন টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’এর পর এবার নতুন কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে একেবারে ভিন্ন এক পিটার পার্কারকে দেখতে পাবেন দর্শকরা। ট্রেলার প্রকাশের পর থেকেই মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নতুন ট্রেলারে দেখা যায়, নিজের আবেগ এবং ক্রমবর্ধমান স্পাইডার-ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছেন পিটার পার্কার। অন্যদিকে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার পর তার বন্ধু, প্রেমিকা ও পরিচিত সবাই স্পাইডার-ম্যানের প্রকৃত পরিচয় ভুলে গেছে। ফলে একাকিত্ব ও মানসিক চাপ নিয়েই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

ট্রেলারের অন্যতম আলোচিত বিষয় অভিনেত্রী স্যাডি সিংকের রহস্যময় চরিত্র। প্রকাশিত দৃশ্যগুলো দেখে ধারণা করা হচ্ছে, পিটার পার্কারই যেন একমাত্র ব্যক্তি, যিনি তাকে দেখতে বা অনুভব করতে পারেন। এতে ভক্তদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে—তাহলে কি স্যাডি সিংক ‘এক্স-মেন’সিরিজের জনপ্রিয় চরিত্র জিন গ্রে হিসেবে মার্ভেল ইউনিভার্সে অভিষেক করতে যাচ্ছেন? যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে ট্রেলারে দেখা মিলেছে ব্রুস ব্যানারের হাল্ক রূপেরও। একটি দৃশ্যে বিশাল এক ভবন থেকে ঝাঁপ দিতে দেখা যায় স্পাইডার-ম্যানকে, আর তার পেছনে ধাওয়া করতে দেখা যায় হাল্ককে। এই দৃশ্য নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ট্রেলারে আবেগঘন মুহূর্তও রয়েছে। প্রয়াত আন্ট মের কবরের সামনে দাঁড়িয়ে পিটার যেন তার কণ্ঠ শুনতে পান। সেখানে বলা হয়, যারা তোমাকে ভালোবাসে, তারা তোমাকে তোমার মতো করেই ভালোবাসে।

‘নো ওয়ে হোম’এর সমাপ্তির পর সবাই তাকে ভুলে যাওয়ায় শোক, নিঃসঙ্গতা এবং নতুন দায়িত্বের ভার নিয়েই এবার নতুন অভিযানে নামতে হচ্ছে পিটার পার্কারকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স জানিয়েছে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’আগামী ৩১ জুলাই মুক্তি পাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments