
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ২৫ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় হয়েছিলো ৫ টাকা ৭২ পয়সা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ০১ পয়সা।
আগামী ০৮ জুন, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে, ২০২৩ (শনিবার)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments