
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০২ এপ্রিল থেকে ০৬ এপ্রিল পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৫.৫৩ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭১ লাখ ৫১ হাজর ৬০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা এ্যাপেক্স ফুডস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৮.৫৮ শতাংশ। এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড সর্বচ্চো ১৭.০৮ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, মিডল্যান্ড ব্যাংক, রহিম টেক্সটাইল, এ্যাপেক্স ফুটওয়ার, সোনালী আঁশ, লিগাসি ফুটওয়ার এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments