বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওপ্রগতি লাইফের রাইট অনুমোদন
spot_img
spot_img

প্রগতি লাইফের রাইট অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৭৩৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

তথ্যমতে, কোম্পানিটি ১R:১ অনুপাতে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার হিসেবে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১৫ টাকা।

বীমা আইন ২০১০ এর চাহিদাঅনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মূলধন বৃদ্ধিকরণের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থির আমানতে বিনিয়োগ করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭.২৯ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলঅ ইনভেস্টমেন্টস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments