ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে আজ ১৩ জুলাই, ২০২৩ তারিখ (বৃহস্পতিবার)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

তথ্যমতে, বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
কোম্পানিটি গত ২ বছরের ডিভিডেন্ড ঘোষণা করেনি। এছাড়া কোম্পানিটি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও করেনি। কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অমান্য করায় জেড ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবেনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments