ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের কারখানায় নতুন প্রডাকশন লাইন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি নরসিংদীতে অবস্থিত নিজস্ব কারখানায় টিউব লাইটের প্লাস্টিক পার্টস উৎপাদনের জন্য উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের জন্য কোম্পানিটি ১ কোটি ১১ লাখ টাকা ব্যয় ধরেছে। কোম্পানিটি ব্যাংক ঋণ নিয়ে প্রকল্পের ব্যয় মেটাবে। কোম্পানিটি আরও জানায়, জিএলএস বাল্ব আউটসোর্স করবে এবং জিএলএস প্রডাকশন লাইন বন্ধ করবে। আশা করছে এখান থেকে রাজস্ব ছাড়া কোম্পানিটি ৩৭ লাখ টাকা মুনাফা পাবে।
কোম্পানিটির গত বছরে বিক্রি ৫০ শতাংশ কম এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে জিএলএস বাল্প উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments