বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপ্রত্যাশার আরেকটি সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা
spot_img
spot_img

প্রত্যাশার আরেকটি সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রত্যাশার আরেকটি সপ্তাহ পার করলো বিনিয়োগকারীরা। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। তার সাথে বেড়েছে সবধরনের সূচক। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও বাজার মূলধন বেড়েছে। আর দিন যত যাচ্ছে ততই বর্তমান গতিশীল বাজার নিয়ে আশাবাদি হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩ সেপ্টেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২৭.৮২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪১.৮২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৫.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৬৮৯টি শেয়ার ও ইউনিট ২ লাখ ১৮ হাজার ৪৮৩ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ ৬ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৯১.৫৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৩৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭১৪.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৬২টির, কমে ১৫৩টির এবং অপরিবর্তিত থাকে ৪২টির। আর দিন শেষে মোট ৩০ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৪৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৮১ হাজার ৪৩২ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৭ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ৮৮.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬২.৩২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৬৪ শতাংশ বা ৫৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৮০.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৪৭৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৯ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৫৭৯ টাকা।

হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৮২ লাখ  ৪৭ হাজার ৮৯৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments